নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ডোবা থেকে জামিরুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পৌরসভার ওয়াশেরপুর গ্রামের একটি বসতঘরের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জামিরুল কেন্দুয়া পৌরসভার চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হাঁসের খামারে কাজ করতেন বলে জানা গেছে।পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন জামিরুল। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।আরও পড়ুন , পুরোনো সেচ ব্যবস্থাতেও সাফল্য, চাঁদপুরে বোরো ধানের ভালো ফলনরোববার সকালে স্থানীয়রা ওয়াশেরপুর গ্রামের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে যুবকের মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।