ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগে সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডিম বিক্রি বন্ধ ঘোষণা করেছেন জেলার পোলট্রি খামার মালিকরা। উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম বিক্রি করতে হওয়ায় লোকসানের মুখে পড়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা।খামারিদের সিদ্ধান্তের পর থেকেই জেলার বিভিন্ন বাজারে ডিমের সরবরাহ কমে সংকট দেখা দিতে শুরু করেছে।খামার মালিকরা জানান, একটি ডিম উৎপাদনে তাদের খরচ হচ্ছে প্রায় ৯ টাকা। কিন্তু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে মাত্র ৭ টাকা ৭০ পয়সা দরে ডিম বিক্রি করতে হচ্ছে। এতে উৎপাদন খরচও উঠছে না।সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় খামার মালিকদের এক বৈঠকে ডিম বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আরও পড়ুন, মিঠাপুকুর শঠিবাড়ীতে মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদসিদ্ধান্ত অনুযায়ী রোববার বিকেল ৫টা থেকে জেলার খামারিরা ডিম বিক্রি বন্ধ রেখেছেন।খামারিরা অভিযোগ করেন, বাজারে একটি সিন্ডিকেট ডিমের দাম নিয়ন্ত্রণ করছে। ফলে উৎপাদকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।এদিকে ডিমের সরবরাহ কমে যাওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, খামার থেকে আগের মতো ডিম পাওয়া যাচ্ছে না। অন্যদিকে সাধারণ ক্রেতারা আশঙ্কা করছেন, সংকট দীর্ঘায়িত হলে ডিমের দাম আরও বেড়ে যেতে পারে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, ডিমের মূল্য সরকার নির্ধারণ করে। বর্তমানে বাজারে চাহিদা কম থাকায় দাম কিছুটা কম রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।