কসবায় ডিজেলে কম পরিমাপ, ফিলিং স্টেশনের ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ডিজেলে কম পরিমাপ দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বুধবার (১০ জুন) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক মো. সামস তাবরেজ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।অভিযানকালে মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনের অকটেন, পেট্রোল ও ডিজেল পাম্পের পরিমাপ পরীক্ষা করা হয়।আরও পড়ুন , ব অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন আটক পরীক্ষায় ডিজেল পাম্পে নির্ধারিত সহনীয় সীমার চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।তিনি বলেন, “ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং জ্বালানি বিক্রয়ে স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আরও পড়ুন , থানায় আশ্রয় নিলেন ছাত্রনেতা, অভিযোগে মিলেনি সত্যতা