বাংলাদেশের বড় ডিজিটাল বাজারে এবার আরও বড় পরিসরে কাজ করতে আগ্রহী ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।ঢাকায় কার্যালয় স্থাপনের পাশাপাশি ই-কমার্স, অনলাইন ব্যবসা সম্প্রসারণ ও সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নিউইয়র্কে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে মেটার উপস্থিতি আরও বাড়ার ইঙ্গিত মিলেছে।নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, আরও পড়ুন, বাংলাদেশ তুরস্ক সম্পর্ক আরও জোরদারে একমত তারেক এরদোয়ানমেটার সঙ্গে বাংলাদেশের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে ঢাকায় মেটার কার্যালয় স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে অফিস খোলার ব্যাপারে মেটা আগ্রহী। ঢাকাকে প্রতিষ্ঠানটির কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও দেখার বিষয়টি আলোচনায় এসেছে। তবে এটি এখনো আগ্রহ ও আলোচনার পর্যায়ে রয়েছে।বাংলাদেশে ফেসবুকের বড় ব্যবহারকারীভিত্তি মেটার এই আগ্রহের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।অন্যদিকে, বাংলাদেশের ছোট ও মাঝারি ব্যবসাগুলোর জন্য মেটার প্ল্যাটফর্ম ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ডিজিটাল বিপণন মাধ্যম হয়ে উঠেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।