রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন লালবাগে ৩৪ জন ওয়ারীতে ৬৩ জন মতিঝিলে ৭৪ জন তেজগাঁওয়ে ১০২ জন মিরপুরে ৮০ জন গুলশানে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা ৭ হাজার ৭০১টি ইয়াবা এবং ৬২ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।আরও পড়ুন, পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার কারখানায় আগুনএ সময় দুটি মোটরসাইকেল দুটি সুইচ গিয়ার নগদ ৬ হাজার ৬১০ টাকা একটি ল্যাপটপ এবং ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিম ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি রবি ১ হাজার ২৬২টি গ্রামীণফোন ৭০০টি এয়ারটেল ১৫০টি এবং অন্যান্য অপারেটরের ৭৯৮টি সিম রয়েছে। এ ছাড়া ১০টি ভিওআইপি মেশিনও উদ্ধার করা হয়েছে।ডিএমপি জানায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।