আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
গাজীপুরের শ্রীপুরে জাতীয় দৈনিক আমার দেশ-পত্রিকার সম্পাদক ডা.মাহমুদুর রহমান এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ মে) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার দেশ পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম।আরও পড়ুন, টানা বৃষ্টির পর স্বস্তির রোদে হাওরে ফিরেছে কর্মচাঞ্চল্য, তবু বাড়তি পানিতে কাটেনি কৃষকের দুশ্চিন্তাঅনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম। পরে শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ড. মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।আরও পড়ুন, টানা বৃষ্টির পর স্বস্তির রোদে হাওরে ফিরেছে কর্মচাঞ্চল্য, তবু বাড়তি পানিতে কাটেনি কৃষকের দুশ্চিন্তাজানা গেছে, অসুস্থতাজনিত কারণে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে গত বৃহস্পতিবার সকালে ড. মাহমুদুর রহমানের পিত্তথলির পাথর অপসারণে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় অবস্থান করছেন এবং নিয়মিত তত্ত্বাবধানে রয়েছেন।আরও পড়ুন, রামগঞ্জে পাউবো'র সম্পত্তি পুনঃদখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাদোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আরটিভি প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, সভাপতি টি. আই. সানি, কোষাধ্যক্ষ সাদেক মিয়া (ডেইলি ট্রাইব্যুনাল), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম (বাংলাদেশের আলো), এমদাদুল হক (ভোরের দর্পণ), আশরাফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), শফিকুল ইসলাম (দেশ বর্তমান), ইকবাল হোসেন (দৈনিক সংগ্রাম), মুনসুরুল ইসলাম মাসুম (সংবাদ দিগন্ত), আনোয়ার হোসেন (বাংলাদেশ সমাচার)সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। উপস্থিত সাংবাদিকরা ড. মাহমুদুর রহমানের আশু আরোগ্য কামনা করেন এবং তার সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।