আড়াইহাজারে ডাকাত হামলায় ইউএনওসহ ৬ জন আহত, পরপর দুই বাড়িতে লুটপাট
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় সহকারী কমিশনার (ভূমি)-সহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে আরও একটি বাড়িতে লুটপাটের ঘটনাও ঘটেছে।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এবং আরও পাঁচজন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছুটিতে নিজ গ্রামের বাড়িতে ছিলেন ওই সহকারী কমিশনার (ভূমি)। বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল সেখানে হামলা চালায়।ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে। আরও পড়ুন, পাহাড়িকা প্লান্টেশনের অর্থ আত্মসাত, কারাগারে রবিউল ভূঁইয়াস্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার একটি বাড়িতে হামলা চালায়। সেখানে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।আড়াইহাজার থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।একই রাতে ধারাবাহিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।