সাহসী রূপে কিয়ারা
দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ট্রেলার বিতর্কের পর এবার প্রকাশ পেয়েছে সিনেমার দুটি গান, যেখানে যশ ও কিয়ারা আদভানির রসায়ন দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে।সিনেমাটিতে কিয়ারাকে দেখা যাবে এক সাহসী ও জটিল নারী চরিত্রে। অনেকেই এটিকে তার অভিনয় জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র হিসেবে দেখছেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, চিত্রনাট্য শোনার পরই তিনি সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নেন। তার ভাষায়, চরিত্রটির গভীরতা তাকে মন্ত্রমুগ্ধ করেছিল।আরও পড়ুন, বিশেষ বার্তা শাবনূরেরতিনি বলেন, প্রতিটি অভিনেতাই পর্দায় শক্তিশালী ও জটিল চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখেন। তার বিশ্বাস, ক্যারিয়ারের এমন এক পর্যায়ে তিনি পৌঁছেছেন, যেখানে এই ধরনের চরিত্র করার আত্মবিশ্বাস তার তৈরি হয়েছে।নারী চরিত্র নিয়ে কিয়ারা বলেন, বাস্তব জীবনে নারীরা একসঙ্গে অনেক দায়িত্ব সামলান। তাই সিনেমায় নারী চরিত্রগুলোকে আরও শক্তিশালী, বাস্তবধর্মী ও বহুমাত্রিকভাবে উপস্থাপন করা উচিত।দক্ষিণী নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ নির্মিত হচ্ছে কেভিএন প্রোডাকশনস ও যশের যৌথ প্রযোজনায়। যশের অ্যাকশন এবং কিয়ারার ভিন্নধর্মী চরিত্র— দুয়ের সমন্বয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।