দৈনিক সংবাদ দিগন্ত

ঈদযাত্রায় রেলের বিশেষ পরিকল্পনা, চাঁদ দেখেই মিলবে ২৯-৩০ মের টিকিট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনযাত্রা স্বস্তিদায়ক করতে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।তবে ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় ২৮, ২৯ ও ৩০ মের কিছু টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, যদি ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, তাহলে ২৯ ও ৩০ মের ট্রেনের টিকিট ঈদের তারিখ চূড়ান্ত হওয়ার পরপরই অনলাইনে উন্মুক্ত করা হবে। এতে যাত্রীরা নির্ধারিত সময়েই টিকিট সংগ্রহের সুযোগ পাবেন।আরও  পড়ুন , রাত পোহালেই বৈরী আবহাওয়া, ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাসএদিকে ঈদ শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রির সময়সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। সূচি অনুযায়ী, ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট, ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।রেলওয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রায় মাত্র একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া ঈদের অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয় বলেও জানানো হয়েছে।যাত্রীসেবায় বাড়তি সুবিধা হিসেবে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।আরও  পড়ুন , শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা সম্পন্ন

ঈদযাত্রায় রেলের বিশেষ পরিকল্পনা, চাঁদ দেখেই মিলবে ২৯-৩০ মের টিকিট