দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে নিবন্ধনহীন 'মিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ প্রতারণার ঝুঁকিতে গার্মেন্টস শ্রমিকরা

গাজীপুর মহানগরীতে প্রশাসনের নাকের ডগায় শ্রমজীবী সাধারণ মানুষকে টার্গেট করে নিবন্ধনহীন মিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামে চলছে রমরমা প্রতারণার ব্যবসা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই নাওজোর এলাকায় দুইকক্ষ বিশিষ্ট একটি অফিস রুম নিয়ে 'মিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামে ব্যবসা পরিচালনা করছেন মোঃ হারুনর রশীদ। প্রতিষ্ঠানটির বৈধতা নিশ্চিত হতে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী ওভারসিজ ইমপ্লিমেন্ট প্লাটফর্ম এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে 'মিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, নামে গাজীপুর এই ঠিকানায় কোন অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া বাংলাদেশ নিবন্ধনকৃত বৈধ ট্রাভেলস এজেন্সি সংগঠন 'এটাব' এর ওয়েবসাইট মিম ট্রাভেলস এন্ড টুরস, গাজীপুর এর ঠিকানায় এই প্রতিষ্ঠানের কোন অস্তিত্ব পাওয়াযায়নি। আইন অনুযায়ী সকল ব্যবসার জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও প্রশাসন ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অনুমোদনহীন ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করা হচ্ছে। আর এধরণের নিবন্ধনহীন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আর্থিক লেনদেনর ঝুঁকি রয়েছে। স্থানীয় ব্যবসায়ী মোঃ শাহীন জানান ইতিমধ্যে অনেক সাধারণ মানুষ এই অবৈধ ট্রাভেল এজেন্সি ও রিক্রোটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। আরও পড়ুন, সোনারগাঁয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে মানববন্ধনপ্রতিষ্ঠানের ম্যানেজার মো:শাকিল জানান গাজীপুর সিটি করপোরেশন থেকে 'মিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামে ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে বৈধতার  জন্য  অন্যান্য অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। অথচ আবেদনের কোন কপি তিনি দেখাতে  পারেননি। সুধু মাত্র ট্রেড লাইসেন্স দিয়ে এধরণের ব্যবসা পরিচালনা করা বৈধ কিনা জানতে চাইলে ম্যানেজার বলেন এটা আইনবহির্ভূত। ট্রাভেল এজেন্সির ম্যানেজারের কথার সত্যতা নিশ্চিতে গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল-৬ এর লাইসেন্স কর্মকর্তা মোঃ গোলাম রসুলের দেয়া তথ্য মতে ' মিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’  নামে কোন ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়নি। তাহলে কিসের বলে তারা এধরনের ব্যবসা করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন এধরণের নিবন্ধনহীন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেকোনো ধরনের আর্থিক লেনদেনের ঝুঁকি রয়েছে। এছাড়া বিদেশের কাজের নামে করে  গার্মেন্টস শ্রমিকদের বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতারণার শিকার হতে পারেন অসংখ্য শ্রমজীবী মানুষ। অবিলম্বে  এসকল অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে  প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করছেন। এবিষয়ে জিএমপি'র বাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, আমরা কোন অভিযোগ পাইনি। তবে এধরণের নিবন্ধনহী ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।  

গাজীপুরে নিবন্ধনহীন 'মিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ প্রতারণার ঝুঁকিতে গার্মেন্টস শ্রমিকরা