দৈনিক সংবাদ দিগন্ত

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান লিমন জানান, সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী মামা-শ্বশুরকে আনতে প্রাইভেটকার নিয়ে রওনা হন আব্দুল্লাহ। পথে কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকায় পাংশা হাইওয়ে থানার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।আরও  পড়ুন, কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি নিয়ে গঙ্গাচড়ায় ‘পার্টনার’ প্রকল্পের অংশীজন সভাসংঘর্ষের ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং আব্দুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে পাংশা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে তরুণ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে।

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত