দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচবিবিতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার শিমুলতলী বাজারের দক্ষিণে বুনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে পাঁচবিবি থেকে জয়পুরহাটগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আরও  পড়ুন, গঙ্গাচড়ায় স্থানীয় সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ‘মিডিয়া পাওয়ার্স’ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।নিহতদের মধ্যে অটোরিকশাচালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলায়। অপর নিহত নারীও একই উপজেলার বীরনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনির নাম জানা গেছে। অপর দুই আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি জব্দ করে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।

পাঁচবিবিতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫