কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালক-সহকারী নিহত
কুষ্টিয়ার সদর উপজেলার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে আগুন ধরে গেলে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তার সহকারী রতন।কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। সকাল ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়।আরও পড়ুন, ধামরাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে জব ফেয়ার-২০২৬ এর শুভ উদ্বোধনদুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।পরে ট্রাকচালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করা হয়। সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ায় তাকে উদ্ধার করতে কিছুটা সময় লাগে। পরবর্তীতে তার মরদেহও উদ্ধার করা হয়।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।