২০২৩ সালের ধর্ষণ মামলায় তিন আসামির দণ্ড, আদালতের কঠোর রায়
টাঙ্গাইলে বহুল আলোচিত এক নারী ধর্ষণ মামলায় তিন আসামির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন আদালত। দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একজনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনম ইলিয়াছ এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছু। তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।অন্যদিকে, জামালপুর সদর উপজেলার আরো পাড়ুন , এক নারীর সাহসে বদলে গেল একটি গ্রাম, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক নারীআব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২২ জুন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলা এলাকায় একটি টংঘরে নিয়ে ভুক্তভোগী নারীকে রাতভর ধর্ষণ করা হয়। ঘটনার চার দিন পর তিনি মধুপুর থানায় মামলা দায়ের করেন।তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।রায় ঘোষণার পর তিন দণ্ডপ্রাপ্ত আসামিকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।