শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স তৃতীয় দফায় খোলা, চলছে প্রকাশ্যে টাকা গণনা
হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স তৃতীয় দফায় খোলা হয়েছে। শনিবার সকাল থেকে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়, যা বেলা ২টা পর্যন্তও চলছিল।মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির তত্ত্বাবধানে এই গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে মাদরাসার শিক্ষার্থী, মাজার কমিটির সদস্য এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সর্বশেষ ১১ জুলাই দানবাক্স খোলা হয়েছিল। প্রায় এক মাস পর আবার দানবাক্স খোলা হয়েছে এবং সবার উপস্থিতিতে প্রকাশ্যেই টাকা গণনা করা হচ্ছে,আরও পড়ুন, চাঁদাবাজি, অপহরণ ও ছিনতাই মামলায় ৩ আসামি গ্রেফতার যাতে কোনো ধরনের সন্দেহ বা অবিশ্বাসের সুযোগ না থাকে।এর আগে ২২ জুন প্রথম দফায় ৪ দিনের জমা হওয়া দানের টাকা গণনা করে পাওয়া যায় ১৭ লাখ ৫৪৯ টাকা। দ্বিতীয় দফায় ১১ জুলাই পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকারসহ নানা সামগ্রীও উদ্ধার হয়েছিল।সংশ্লিষ্টদের ধারণা, এবার ৩৪ দিনের দান একসঙ্গে গণনা করা হচ্ছে, তাই তৃতীয় দফায় অর্থের পরিমাণ আগের চেয়ে বেশি হতে পারে।