দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার। একই সঙ্গে কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আরও পড়ুন, শক্তিশালী গণমাধ্যম ছাড়া শক্তিশালী গণতন্ত্র সম্ভব নয়: মির্জা ফখরুলআবহাওয়া পরিস্থিতির পাশাপাশি বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকায় সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু এলাকা প্লাবিত হতে পারে।এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলেও বন্যার ঝুঁকি রয়েছে।আত্রাই নদী অববাহিকার নওগাঁ ও নাটোর জেলার কিছু অঞ্চলও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।