দৈনিক সংবাদ দিগন্ত

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটায় ঝুঁকি নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান মন্ত্রীর

নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি কাটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উদ্বেগকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।মন্ত্রী বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় সেখানে একটি জলাধার ছিল। নির্মাণসামগ্রী পরিবহনের সুবিধার্থে প্রকল্পের প্রয়োজনেই জলাধারটি সাময়িকভাবে ভরাট করা হয়েছিল। প্রকল্পের কাজ শেষ হওয়ায় এখন সেই অস্থায়ী মাটি সরিয়ে জলাধারকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।আরও পড়ুন , নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস : প্রধানমন্ত্রীতিনি বলেন, এটি প্রকল্পের পূর্বনির্ধারিত অংশ। এতে ভায়াডাক্ট বা রেললাইনের কোনো ধরনের ক্ষতি কিংবা ঝুঁকি নেই। বরং প্রাকৃতিক জলপ্রবাহ সচল রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণের কাজ চলছে।তিনি আরও বলেন, পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রতিটি ধাপ প্রকৌশলগত নিরাপত্তা নিশ্চিত করেই বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে দেশের স্বার্থে পরিকল্পনা অনুযায়ী কাজ পরিচালনা করছে। তাই এ বিষয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটায় ঝুঁকি নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান মন্ত্রীর