দৈনিক সংবাদ দিগন্ত

লাউতারো না আলভারেজ, স্কালোনির সামনে কঠিন সিদ্ধান্ত

টানা তিন জয়ে দাপটের সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শেষ ৩২-এ কেপ ভের্দের মুখোমুখি হওয়ার আগে শুরুর একাদশ নিয়ে কিছুটা চিন্তায় আছেন কোচ লিওনেল স্কালোনি।গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে বিশ্রামে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোলও করেন তিনি। ফলে নকআউট ম্যাচে মেসির শুরুর একাদশে ফেরাটা প্রায় নিশ্চিত।মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা অনেকটাই নিশ্চিত হলেও রক্ষণভাগ ও আক্রমণভাগে এখনো রয়েছে কিছু প্রশ্ন।বিশেষ করে সেন্টার-ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরোর অরো পড়ুন , প্রথম ইনিংসেই ম্যাচ হেরেছি: শান্তফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে। হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও স্কালোনি ঝুঁকি নিতে না চাইলে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে নিকোলাস ওতামেন্দিকে খেলাতে পারেন।এদিকে লেফট-ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো ফেরার সম্ভাবনাও উজ্জ্বল।সবচেয়ে বড় আলোচনা আক্রমণভাগে। মেসির সঙ্গী হিসেবে কে খেলবেন—হুলিয়ান আলভারেজ, নাকি লাউতারো মার্তিনেজ? চোট কাটিয়ে ওঠা আলভারেজকে নিয়ে সতর্ক কোচিং স্টাফ। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো শেষ পর্যন্ত প্রথম একাদশে সুযোগ পেতে পারেন।আগামী শনিবার কেপ ভের্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। লক্ষ্য, জয় দিয়ে নকআউট পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া।

লাউতারো না আলভারেজ, স্কালোনির সামনে কঠিন সিদ্ধান্ত