দৈনিক সংবাদ দিগন্ত

আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের হতাশার পর নতুন বিতর্কে জড়ালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।সিরিজের শেষ ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।ঘটনাটি ঘটে গত ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে।বাংলাদেশ ইনিংসে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জ্যোতি ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন।আরও পড়ুন , সান্তোসে অনুশীলনে উত্তেজনা, তরুণ সতীর্থকে লাঞ্ছিতের অভিযোগ নেইমারের বিরুদ্ধে আইসিসি এই আচরণকে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে বিবেচনা করে তাকে লেভেল-১ অপরাধে তিরস্কার করেছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে এটি তার প্রথম শৃঙ্খলাভঙ্গের ঘটনা হওয়ায় তিনি ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন, ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।মাঠের আম্পায়ার এলোইস শেরিডান, সাথিরা জাকির জেসি এবং তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা ঘটনাটি রিপোর্ট করেন।আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল-১ অপরাধে তিরস্কারের পাশাপাশি সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং ১ থেকে ২টি ডিমেরিট পয়েন্ট হতে পারে।

আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি