টাইব্রেকারে বার্মিংহামের কাছে হার বার্সেলোনার
প্রাক-মৌসুম প্রস্তুতির শুরুটা হতাশায় কাটাল বার্সেলোনা। যুক্তরাজ্য সফরের প্রথম ম্যাচে ইংলিশ ক্লাব বার্মিংহামের কাছে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরেছে কাতালান জায়ান্টরা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র ছিল।নাইটহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা মূলত একাডেমি ও বার্সা বি দলের ফুটবলারদের নিয়ে গড়া পরীক্ষামূলক একাদশ নিয়ে মাঠে নামে। মূল দলের নিয়মিতদের মধ্যে শুধু গোলরক্ষক ভয়চেখ শেজনি ছিলেন শুরুর একাদশে।ম্যাচে বার্মিংহাম প্রথমে এগিয়ে গেলেও ১৮ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড হামজা আব্দেলকরিম পেনাল্টি থেকে সমতা ফেরান। আরও পড়ুন, স্বস্তিতে ভারত, ফিটনেস পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন বুমরাহদ্বিতীয়ার্ধে আবারও গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন এই তরুণ ফুটবলার।তবে হান্সি ফ্লিক একাধিক পরিবর্তন আনার পর ৬৮ মিনিটে আবার সমতায় ফেরে বার্মিংহাম। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় মূল ম্যাচ।এরপর টাইব্রেকারে বার্সেলোনার তিনটি শট ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন বার্মিংহামের গোলরক্ষক জেমস বিডল। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-২ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।উল্লেখ্য, স্পেনের হয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক ব্যস্ততায় থাকা বেশিরভাগ তারকা ফুটবলার এই সফরে অনুপস্থিত। রাফিনিয়া দলে থাকলেও চোটের কারণে খেলেননি।