আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় পাঠানো হচ্ছে।সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাবন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আরো পড়ুন , টিউলিপ ২, আজমিনা ৭, শেখ হাসিনাসহ অন্যদের ৫ বছর কারাদণ্ডসংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।এবার ৬৪ জেলার ৩০০ আসনে ২০১৭ জন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে।মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ আরেকটি জেলায় ব্যালট পেপার ইতিমধ্যে পাঠানো হয়েছে।সোমবার ব্যালট পেপার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।