দৈনিক সংবাদ দিগন্ত

জেদ্দা সম্মেলনে ওমান নেই, হরমুজে উত্তেজনায় নতুন মোড়

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে জেদ্দায় অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের জরুরি শীর্ষ সম্মেলন। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির এই গুরুত্বপূর্ণ বৈঠকে সদস্য দেশগুলোর উপস্থিতি থাকলেও ব্যতিক্রম ছিল ওমান—যারা কোনো প্রতিনিধি দলই পাঠায়নি।মঙ্গলবার, ২৮ এপ্রিল জেদ্দা শহরে অনুষ্ঠিত এই সম্মেলনে মূল আলোচ্য বিষয় ছিল হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা। বিশেষ করে ইরান-এর পক্ষ থেকে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের প্রস্তাব নিয়ে তীব্র আলোচনা হয়। জিসিসি নেতারা একে সরাসরি ‘অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেন এবং অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার আহ্বান জানান।আরো পড়ুন,অস্ট্রেলিয়ায় অবতরণের সময় বিমান দুর্ঘটনায় নিহত ২কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনায় ওমানের অনুপস্থিতি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক আবদুল্লাহ বান্দর আল-ওতাইবি এই অনুপস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন। তার মতে, পুরো অঞ্চল এখন এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে—যেখানে শান্তি না যুদ্ধ, কোনোটিই স্পষ্ট নয়।আল জাজিরা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ওমান ও ইরানের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বিশেষ করে ৫ এপ্রিল দুই দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।জানা গেছে, ইরান এই প্রণালী দিয়ে চলাচলের জন্য প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায়ের পরিকল্পনা করছে এবং এ বিষয়ে ওমানকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। এমন পরিস্থিতিতে জিসিসি সম্মেলনে ওমানের অনুপস্থিতি অনেক প্রশ্ন তৈরি করেছে—তারা কি ইচ্ছাকৃতভাবে দূরে থাকল, নাকি কোনো কূটনৈতিক সংকটের কারণে অংশ নেয়নি?এদিকে জিসিসি নেতারা হরমুজ প্রণালীতে আগের স্থিতাবস্থা বজায় রাখার ওপর জোর দিয়েছেন। তবে ওমানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় এই রহস্য আরও গভীর হচ্ছে।

জেদ্দা সম্মেলনে ওমান নেই, হরমুজে উত্তেজনায় নতুন মোড়