সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে।সোমবার রাত ১১টার দিকে সাজ্জাদ পাদুকা মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে সাতটি দোকানের জুতা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।স্থানীয়রা জানান, একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলাআগুনের তীব্রতা বাড়ার পেছনে চামড়াজাত ও দাহ্য পদার্থকে কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন মালামাল তোলা হয়েছিল। অনেকেই ব্যাংকঋণ ও ধারদেনা করে দোকানে পণ্য এনেছিলেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, সরু রাস্তা ও ঘনবসতিপূর্ণ এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে।প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।আরও পড়ুন , গঙ্গাচড়ায় জনসাধারণের রাস্তা বন্ধের অভিযোগে উত্তেজনা, সরেজমিনে তদন্তে এসিল্যান্ড
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।