দৈনিক সংবাদ দিগন্ত

পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নাজিরা বাজারের হক বেকারির গলির একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, রাত ১২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আরও পড়ুন, আফতাবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ বছরের নির্মাণশ্রমিকের মৃত্যুপ্রাথমিকভাবে জানা গেছে, চারতলা ভবনটির তৃতীয় তলায় একটি জুতার কারখানা ছিল। অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতরের মালামাল ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার কারখানায় আগুন