দৈনিক সংবাদ দিগন্ত

জীবনের গল্প নিজেই লিখেছেন বলিউডের এই নারী

দারিদ্র্য, পারিবারিক অনিশ্চয়তা ও কঠিন জীবনসংগ্রাম পেরিয়ে বলিউডের পরিচিত চিত্রনাট্যকার ও পরিচালক হয়ে উঠেছেন শাগুফতা রফিক। একসময় জীবিকার তাগিদে বার ড্যান্সার ও যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হওয়া এই নারী এখন ‘আশিকি ২’, ‘মার্ডার ২’ ও ‘রাজ ৩’-এর মতো জনপ্রিয় সিনেমার চিত্রনাট্যকার। তাঁর জীবনের উত্থান-পতনের গল্প যেন সিনেমার কাহিনিকেও হার মানায়। মুম্বাইয়ে জন্ম নেওয়া শাগুফতাকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী আনোয়ারি বেগম। দত্তক বাবার মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। পরিবারের দায়িত্ব কাঁধে নিতে মাত্র ১১ বছর বয়সে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নাচের মাধ্যমে অর্থ উপার্জন শুরু করেন তিনি। আরও পড়ুন, ‘ওয়েডিং কার্নিভাল’ মঞ্চে পরীমনিকে ঘিরে উত্তেজনাশাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ থাকায় পার্টিতে নাচ করে রাতপ্রতি ৭০০ রুপি আয় করতেন।পরিবারের একমাত্র উপার্জনক্ষম বড় বোনের মৃত্যুর পর সংকট আরও ঘনীভূত হয়। একসময় জীবিকার প্রয়োজনে ধনী এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান শাগুফতা। পরে বাধ্য হয়ে যৌনকর্মী হিসেবেও কাজ করেন। নিজের ভাষায়, এক কঠিন পরিস্থিতি থেকে বের হতে গিয়ে বারবার আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। মুম্বাই ও দুবাইয়ে নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটলেও সিনেমার গল্প লেখার স্বপ্ন ছাড়েননি শাগুফতা। প্রযোজনা সংস্থাগুলোর দ্বারে দ্বারে ঘুরেছেন কাজের আশায়। অভিজ্ঞতা না থাকায় প্রথম দিকে কেউ তাঁকে সুযোগ দিতে চাননি। তবু অবসর পেলেই লিখতেন নিজের গল্প। ২০০০ সালে নির্মাতা মহেশ ভাটের সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি। পরে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মসের হয়ে কাজ শুরু করেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ লমহে’ সিনেমার জন্য চিত্রনাট্য লেখেন শাগুফতা। এরপর ‘আওয়ারাপন’, ‘রাজ ৩’, ‘মার্ডার ২’, ‘জান্নাত ২’, ‘জিসম ২’ ও ‘আশিকি ২’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখে পরিচিতি পান তিনি। আরও পড়ুন, যে কণ্ঠ নিয়ে সমালোচনা, সেই কণ্ঠেই মাতিয়েছেন পাঁচ দশক২০টির বেশি সিনেমার চিত্রনাট্য রচনার পাশাপাশি বলিউডের বিভিন্ন নির্মাতার সঙ্গে কাজ করেছেন।২০১৯ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন শাগুফতা। বাংলা অ্যাকশন থ্রিলার ‘মন জানে না’ পরিচালনা করেন তিনি। ‘দুশমন: আ স্টোরি অব দ্য এনেমি উইদিন’ সিনেমার মাধ্যমেও পরিচালনায় নিজের দক্ষতা তুলে ধরেন। সাফল্য পেলেও অতীত পেশাগত পরিচয়ের কারণে সামাজিক বিরূপতার মুখোমুখি হতে হয় তাঁকে। তবে নিজের অতীত গোপন করতে চান না শাগুফতা। তাঁর বক্তব্য, নিজের জীবনের গল্প নিজেই বলার অধিকার তাঁর রয়েছে।১৯৯৯ সালে ক্যানসারে মায়ের মৃত্যুর পর জীবনকে নতুনভাবে দেখার উপলব্ধি হয় তাঁর। অতীতের কঠিন অভিজ্ঞতাকে পেছনে ফেলে নিজের পরিচয় গড়ে তোলার লড়াই চালিয়ে গেছেন তিনি। শাগুফতার জীবন তাই শুধু বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার গল্প নয়, প্রতিকূলতার মধ্যেও নতুন করে শুরু করার এক দীর্ঘ সংগ্রামের কাহিনি।

জীবনের গল্প নিজেই লিখেছেন বলিউডের এই নারী