৬ দিনের জীবনযুদ্ধের অবসান, না ফেরার দেশে কালুখালীর সন্তান সিফাত
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিফাত মণ্ডল (১৮) মৃত্যুর সঙ্গে ৬ দিন লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)নিহত সিফাত মণ্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের লিখন মণ্ডলের ছেলে।জানা যায়, গত ১২ জুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামে মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে সিফাতসহ মোট ৬ জন আহত হন।আরও পড়ুন, বগুড়া গাবতলীতে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরে সিফাতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৬ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।সিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্য ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।