নিজের মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য থাকলে তাদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।মন্ত্রী জানান, সাম্প্রতিক এক মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ গরিব মানুষের কল্যাণ ও রাষ্ট্রীয় প্রয়োজনে সরকারি কোষাগারে ফেরত দিতেন। সেই ধারাবাহিকতায় তিনিও বর্তমানে প্রতি মাসে নিজের এক লাখ ১৫ হাজার টাকা মূল বেতনের ১০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন।আরও পড়ুন, প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা জেলা প্রশাসক ফরিদা খানমপ্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, এটি বাধ্যতামূলক নয়; তবে যাদের সামর্থ্য রয়েছে তারা চাইলে একই উদ্যোগ নিতে পারেন।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবায় অতিমাত্রায় বাণিজ্যিক প্রবণতা উদ্বেগজনক। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমাতে এবং নৈতিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।তিনি জানান, চলতি বছর স্বাস্থ্য খাতে এক লাখ নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন, যাদের বড় অংশ মিডওয়াইফ হিসেবে দায়িত্ব পালন করবেন।এছাড়া আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম চালুর নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।