দৈনিক সংবাদ দিগন্ত

চীন থেকে আটলান্টায় যাচ্ছে দুই জায়ান্ট পান্ডা

চীন থেকে যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি চিড়িয়াখানার উদ্দেশে যাত্রা করেছে দুটি জায়ান্ট পান্ডা। দুই দেশের সম্পর্ক জোরদারে বেইজিংয়ের দীর্ঘদিনের ‘পান্ডা কূটনীতি’র ধারাবাহিকতায় নতুন করে এই দুই পান্ডাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার ভোর ২টা ৫৫ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংদু থেকে আটলান্টার উদ্দেশে উড়াল দেয় পান্ডা দুটি। তাদের নাম পিং পিং ও ফু শুয়াং। দীর্ঘ বিমানযাত্রায় প্রায় ১৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।চীনা নেতা শি জিনপিংয়ের ওয়াশিংটন সফর শেষ হওয়ার এক দিন পরই পান্ডা দুটির যাত্রা শুরু হলো। ওই সফরে শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের বাণিজ্য যুদ্ধবিরতি আরও বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি হটলাইন চালুর ব্যাপারে একমত হন।সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সিচুয়ান প্রদেশের জায়ান্ট পান্ডা ব্রিডিং রিসার্চ বেস থেকে পান্ডা বহনকারী একটি ট্রাক বিমানবন্দরের দিকে যাচ্ছে। পরে দুটি খাঁচা উড়োজাহাজে তোলা হয়।আটলান্টায় পৌঁছানোর পর পান্ডা দুটিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময় তাদের দেখভালের জন্য চীন থেকে পশুচিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে যাবেন। পান্ডাদের থাকার জায়গার উন্নয়ন ও রূপান্তর নিয়েও আটলান্টা চিড়িয়াখানা ও চীনা দলের মধ্যে একাধিক বৈঠক হয়েছে।আটলান্টার পথে থাকা পিং পিংয়ের জন্ম ২০২০ সালের ১৭ মার্চ। এটি একটি পুরুষ পান্ডা এবং গাছে উঠতে বিশেষ দক্ষ। অন্যদিকে ফু শুয়াং একটি স্ত্রী পান্ডা। তার জন্ম ২০২০ সালের ১৮ অক্টোবর। খাবার খুঁজে পেতে সে বেশ দক্ষ এবং মাথার ওপর সামান্য লোমের গুচ্ছ রয়েছে।আড়ও পড়ুন,ভারতে ৫৬ জনের মৃত্যু নেপালে নিহত ১৪চেংদুর গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বয়স স্বাস্থ্য জেনেটিক বৈশিষ্ট্য ও স্বভাব বিবেচনা করে পান্ডা দুটিকে নির্বাচন করেছেন। তাদের শান্ত স্বভাব এবং একে অপরের সঙ্গে মানিয়ে চলার সক্ষমতাও বিবেচনায় নেওয়া হয়েছে। মূল লক্ষ্য তাদের স্বাভাবিক প্রজননের পরিবেশ তৈরি করা।যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় এর আগেও পান্ডা ছিল। লুন লুন ও ইয়াং ইয়াং নামের এক জোড়া পান্ডা ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে সেখানে সাতটি বাচ্চার জন্ম দিয়েছিল। পরে তাদের চীনের চেংদুতে ফিরিয়ে নেওয়া হয়।সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে নতুন করে পান্ডা পাঠানোর ঘটনাও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের জুনে দুই পান্ডা সান দিয়েগোতে পৌঁছায়। দুই দশকেরও বেশি সময় পর চীন থেকে যুক্তরাষ্ট্রে নতুন পান্ডা পাঠানোর প্রথম ঘটনা ছিল এটি। একই বছর ওয়াশিংটনের ন্যাশনাল জু-তেও আরেক জোড়া পান্ডা পাঠানো হয়।যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে পিং পিং ও ফু শুয়াংকে এক মাস কোয়ারেন্টাইনে রাখা হয়। দীর্ঘ বিমানযাত্রার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। খাঁচায় অভ্যস্ত করার পাশাপাশি উড়োজাহাজের উচ্চ শব্দের সঙ্গেও পরিচিত করা হয়েছে।চীনা পরিচর্যাকারীদের জন্যও বিদায়ের মুহূর্তটি ছিল আবেগঘন। তাদের একজন জানান, জন্মের সময় পান্ডা দুটির ওজন ছিল মাত্র ১০০ গ্রামের কিছু বেশি। দীর্ঘদিন যত্ন করে বড় করার কারণে তাদের নিজের সন্তানের মতো মনে হয়েছে।

চীন থেকে আটলান্টায় যাচ্ছে দুই জায়ান্ট পান্ডা