জাতীয় সংসদে দেশের বিদ্যমান আইন ব্যবস্থার পরিবর্তে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মুজিবুর রহমান। বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশে মানুষের তৈরি আইনের পরিবর্তে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা উচিত।আরও পড়ুন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সংসদে আলোচনার দাবি বাম জোটেরস্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রাজশাহী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’ লেখা রয়েছে। তাই দেশের আইন প্রণয়নের উৎস হওয়া উচিত আল-কোরআন।তার ভাষায়, দেশের অধিকাংশ মানুষ কোরআনে বিশ্বাস করে এবং কোরআনের বিধান প্রতিষ্ঠা করা তাদের দাবি। বক্তব্যে তিনি সুরা হজের একটি আয়াতের উল্লেখ করে বলেন, রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে তারা নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ প্রতিরোধ করবে।আরও পড়ুন, ‘দুর্নীতি না করলেও দায় আছে’: রাশেদ খানতিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি সরকার পরিচালনা করলেও কোরআনের কোনো আইন বাস্তবায়ন করা হয়নি। প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রশ্ন তোলেন—কেন দেশে নামাজ ও যাকাতভিত্তিক ব্যবস্থা চালু করা হয়নি এবং কেন সমাজের অসংগতি দূর করা যায়নি। এ সময় দেশে ইসলামী আইন বাস্তবায়নের বিষয়ে পরামর্শ দিতে একটি ইসলামী বোর্ড গঠনের প্রস্তাব দেন তিনি। তার মতে, সংসদে থাকা মাদ্রাসাপাস সদস্য ও বিভিন্ন ধারার আলেমদের নিয়ে এমন একটি বোর্ড গঠন করা যেতে পারে। বক্তব্যে সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার ও চাঁদাবাজিসহ বিভিন্ন সামাজিক সমস্যার সমালোচনাও করেন তিনি।