নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা ফিলিং স্টেশনে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, এটি ছিল একটি পরিকল্পিত হামলা এবং তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয়।তিনি জানান, হামলার সময় তিনি পাম্প সংলগ্ন মসজিদের ভেতরে আশ্রয় নেন এবং সেখান থেকেই ৯৯৯ ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান। মুসল্লিদের সহযোগিতায় মসজিদের দরজা বন্ধ থাকায় তিনি প্রাণে রক্ষা পান বলে দাবি করেন তিনি।এমপি মাছুম মোস্তফা আরও অভিযোগ করেন, এলাকায় আগে থেকেই উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল চলছিল, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। তিনি এ ঘটনাকে একজন সংসদ সদস্যের মর্যাদার ওপর আঘাত বলে উল্লেখ করেন এবং সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপনের ঘোষণা দেন।
আরো পড়ুন , পাবনা কলেজ এলাকায় সংঘর্ষে ছাত্রদল-ছাত্রশিবিরের বিরুদ্ধে মামলা
অন্যদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তার দাবি, পাম্প বন্ধ থাকাকে কেন্দ্র করে মূলত স্থানীয় লোকজন ও কর্মীদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়।পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে তেল নেওয়াকে কেন্দ্র করে একদল যুবক এমপির গাড়িতে হামলা চালায়। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এমপিকে উদ্ধার করে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ফিলিং স্টেশনে নামাজের জন্য অবস্থানকালে ১৫–২০টি মোটরসাইকেলে আসা একদল যুবক হামলা চালায় বলে জানা যায়। এ সময় গাড়ি ভাঙচুরের পাশাপাশি মসজিদের ভেতরে আক্রমণের চেষ্টার অভিযোগও ওঠে।
বিষয় : হামলা নেতাকর্মী জামায়াত এমপি

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন