বাকশক্তি পাওয়ার পর জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন : হাসনাত আবদুল্লাহ
এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, তাদের বাকশক্তি হয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন। (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।আরো পড়ুন , জন্মদিনে ভক্ত ও সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ মির্জা ফখরুলহাসনাত বলেন, দেড়টা বছর যায় নাই, এরমধ্যে তাদের কত দম্ভ? এই মাটিতে দাঁড়িয়ে উনি মহিলাদের সায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরে আসছে, তাদের এখন মোটামুটি মানুষের অভাব নাই, হাগডাগ দিলে প্রচুর মানুষ জড়ো হয়, তাদের কমিটিতে এখন তো লোক দিতে চাইলে এখান থেকে লাইন দিলে অনেক দূর পর্যন্ত লাইন যাবে। এখন তাদের সান সৌকত, জৌলস, তাদের এখন অনেক কিছু। জুলাই যোদ্ধা আবুবক্কর যে নিজের বাকশক্তি হারিয়েছে, যারা এতদিন বাকশক্তিহীন ছিল তাদেরকে বাকশক্তি দিয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।