ফরিদপুরের শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে অভিযুক্ত জামাই আটক
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ পুলিশ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট তিনজনকে থানায় নিয়ে আসে। পরে অভিযোগের প্রেক্ষিতে জামাই আব্দুল খালেক (৩৫)-কে আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ধুলদী এলাকার বাসিন্দা বেলী বেগম (৪৫)-এর পালিত মেয়ে ভাবনা (১৮)-এর সঙ্গে আব্দুল খালেকের বিবাহ হয়। সকালে আব্দুল খালেককে বেলী বেগমের কক্ষে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন ভাবনা। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।আরও পড়ুন, মাদারগঞ্জে জোর করে জমি দখল করে ঘর তোলার চেষ্টা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধেখবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে আব্দুল খালেক, বেলী বেগম ও ভাবনাকে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল খালেককে আটক করা হয়। ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, আব্দুল খালেক ও বেলী বেগম দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। সে সময় তাদের পরিচয় হয়। পরবর্তীতে দেশে ফিরে বেলী বেগমের পালিত মেয়ে ভাবনার সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। বিয়ের পর তারা শ্বশুরবাড়িতে একই ঘরে পার্টিশনের মাধ্যমে পৃথকভাবে বসবাস করতেন।ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।