দৈনিক সংবাদ দিগন্ত

‘জুলাই জাদুঘরে দলীয় ইতিহাস নয়, চাই পূর্ণাঙ্গ জাতীয় ইতিহাস’ : নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে কোনো দল বা গোষ্ঠীর একক বয়ানে পরিণত না করে প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।নাহিদ ইসলাম বলেন, জাদুঘরের বর্তমান প্রদর্শনীতে কিছু পরিচিত মুখ ও ঘটনার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।আরও  পড়ুন, পল্লবীতে চায়ের দোকানে গুলিবর্ষণ: বিএনপি নেতা ও পথচারী নারী আহত কিন্তু গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন অঞ্চল, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ যথাযথভাবে উঠে আসেনি।তিনি বলেন, জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চান না। এটি জাতীয় ইতিহাস চর্চার একটি কেন্দ্র হওয়া উচিত।জাদুঘরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পর্যাপ্ত জনবল ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের পাশাপাশি জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামোয় পরিচালনার দাবি জানান নাহিদ ইসলাম।

‘জুলাই জাদুঘরে দলীয় ইতিহাস নয়, চাই পূর্ণাঙ্গ জাতীয় ইতিহাস’ : নাহিদ ইসলাম