দৈনিক সংবাদ দিগন্ত

ডেঙ্গু ঠেকাতে রাজধানীতে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে যুবদল।বুধবার সকালে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম স্বপন। এ সময় তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন।কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।আরও পড়ুন, বাংলাদেশ স্টাডিজ সম্মেলনে যোগ দিতে তুরস্কে শফিকুর রহমানএ সময় যুবদলের নেতাকর্মীরা বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিকে মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।কর্মসূচিতে ইসলাম স্বপন বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।নেতাকর্মীরা জানান, যুবদলের দেশব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তারা।

ডেঙ্গু ঠেকাতে রাজধানীতে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি