৬ আগস্ট থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে জাদুঘরে প্রবেশের জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহ করতে হবে।জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা চালু করা হয়েছে।আগ্রহীদের প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধামতো সময় নির্বাচন করে একই ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে।আরও পড়ুন, ৫ আগস্টের সেই দিন: শেখ হাসিনার দেশত্যাগের খবরে উত্তাল হয়েছিল দেশ টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল।আগামীকাল থেকে নির্ধারিত অনলাইন নিবন্ধন ও সময়ভিত্তিক টিকিটের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।