ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আতঙ্ক
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় হাসপাতালে থাকা অনেকের। জীবন বাঁচাতে শুরু হয় ছোটাছুটি ও হুড়োহুড়ি।বুধবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর চারতলা ভবনের তৃতীয় তলায় পুরনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়।আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আরও পড়ুন , নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে ফেনীতে আটক ৩অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের এক নম্বর আইসিইউতে থাকা ১৫ জন রোগীকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ সময় একজন রোগীর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আরেকজন রোগী আগুন লাগার আগেই মারা গিয়েছিলেন।আগুন থেকে বাঁচতে গিয়ে দুই নার্সসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ।ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।আরও পড়ুন , স্ত্রীর কাছে টাকা না পেয়ে দুই সন্তানকে বিক্রির জন্য অপহরণ, এক মাস পর উদ্ধার