বগুড়ায় উত্তপ্ত রাজনৈতিক কর্মসূচি, এনসিপি নেতার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।শনিবার দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সাতমাথায় পৌঁছে বিক্ষোভকারীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাতে জুতা নিক্ষেপ করেন।আরও পড়ুন, নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, চাচা-ভাতিজার বিরোধে নিহত ১এ সময় শহরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপির কয়েকজন নেতার ব্যানার-পোস্টার অপসারণ করা হয়। কয়েকটি ব্যানারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিক্রিয়ার ঘোষণা দেন।তবে গাজী সালাউদ্দিন তানভীর বা এনসিপির পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।