দৈনিক সংবাদ দিগন্ত

ঈশ্বরদীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে চেয়ারম্যান আহত

তোকে (চেয়ারম্যান) মেরে সতর্ক করলাম কিন্তু স্বপন মেম্বারকে মেরে ফেলব বলেই চেয়ারম্যানের উপর দেশীয় অস্ত্র হাতে ঝাপিয়ে পরে যুবক। এসময় ঐ যুবকের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন প্যানেল চেয়ারম্যান মহির মন্ডল (৫২)। বুধবার ( ১৬ সেপ্টেম্বর ) সকাল ১১ ঘটিকায় ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে আহত সলিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহির মন্ডল। বর্তমানে তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ঘাতক রিপন (৩০) পাঠশালা মোড় এলাকার সিদ্দিক মুন্সীর ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঘটনার দিন সকালে পাঠশালার মোড় এলাকায় সরকারের খাদ্য বান্ধব চাল বিতরণ আয়োজন পরিদর্শনে যান চেয়ারম্যান মহির মন্ডল। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে নিজের মোটর সাইকেল যোগে কর্মস্থলে ফেরার প্রস্তুতি কালে পেছন থেকে চিৎকার করে বলেন, তোকে মেরে সতর্ক করলাম তবে স্বপন মেম্বারকে মেরেই ফেলব বলেই তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে আঘাত করেন। এতে তার নিতম্বে গুরুতর ক্ষত হয়। চিৎকার দিলে আশপাশের লোকজন চেয়ারম্যানকে উদ্ধার করলেও ততক্ষনে ধাতক পালিয়ে যায়। পরে স্থানীয়রা চেয়ারম্যানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।চাউলের ডিলার (সরকারী খাদ্য বান্ধব) শিপন বিশ্বাস বলেন, আমরা সকাল থেকে সরকারের ১৫ টাকা কেজির চাল বিতরণ করছি।আরও  পড়ুন, কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার ঘটনার কয়েক মিনিট আগে চেয়ারম্যান আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে কর্মস্থলে ফেরার জন্য রাস্তায় উঠলেই চিৎকার শুরু হয়। এগিয়ে গিয়ে দেখি চেয়ারম্যানের শরীর দিয়ে রক্ত ঝড়ছে। পরে শুনি স্থানীয় যুবক রিপন তাকে ছুরি মেরে পালিয়ে গেছে।জানতে চাইলে সলিমপুর ইউনিয়নের মেম্বার ও বর্তমানে দ্বায়িত্বরত প্যানেল চেয়ারম্যান মহির মন্ডল বলেন, কাজ শেষে আমি আমার মোটর সাইকেলে উঠার প্রাক্কালে কেউ আমাকে পেছন থেকে ধারালো কিছু দিয়ে আঘাত করে। এবং চিৎকার করে বলতে থাকে, “তোকে মেরে সতর্ক করলাম, কিন্তু স্বপন মেম্বারকে তো মেরেই ফেলব”। এর পর কোমড় থেকে আগ্নেয়াত্র বের করতে করতে সে দ্রুত পালিয়ে যায়।তবে কেন সে আমার উপর হামলা করল সেটা আমি জানি না। তাকে তো আমি চিনিই না। তবে পরিবারের সদস্যদের সাথে আলোচনা শেষে মামলা করবেন বলেও তিনি জানিয়েছেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশাদুর রহমান বলেন, সলিমপুরের প্যানেল চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে। বিস্তারিত জেনে হামলার সঠিক কারন জানাতে পারব। তবে এখনো লিখিত কোন অভিযোগ আমাদের হাতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ঈশ্বরদীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে চেয়ারম্যান আহত