মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে প্রধানমন্ত্রী দুই দিনের ব্যস্ত কর্মসূচি পালন করবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে সরকারি সফরের মূল কর্মসূচিতে অংশ নেবেন।আরও পড়ুন, ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন, ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে বাহিনীদালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মালয়েশিয়া সফরের সময় স্থানীয় সরকার ও প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।সফরকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।সব মিলিয়ে মালয়েশিয়া সফর শেষ করে চীনে নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।