দৈনিক সংবাদ দিগন্ত

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় রামিসা, শোকে ভারী মুন্সিগঞ্জ

রাজধানীর মিরপুরের পল্লবীতে নির্মমভাবে নিহত আট বছরের শিশু রামিসা আক্তারকে দাফন করা হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। দাদা-দাদির কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।এর আগে রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।রামিসা মধ্য শিয়ালদী গ্রামের হান্নান মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। আরও পড়ুন , মঠবাড়িয়ায় নজর কাড়ছে বিশাল গরু ‘শান্ত’, দাম ৮ লাখ টাকাজানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয়রা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কবরস্থানে শিশুটির পরিবারের আহাজারিতে উপস্থিত অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।এদিকে এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সিগঞ্জ শহরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মশাল মিছিল ও বিক্ষোভ করেন।মামলার তদন্তে জানা যায়, ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা গ্রেপ্তার হয়ে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত সোহেল পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়।নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।আরও  পড়ুন , পূর্বধলায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, স্থগিত নিলাম

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় রামিসা, শোকে ভারী মুন্সিগঞ্জ