বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান-এর পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সহযোগিতা,আরও পড়ুন. ইরানের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরলেন স্পিকার কূটনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করা হয়।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।বৈঠকটি বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।