সাভারে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা । প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে সরকারি-বেসরকারি হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এতে হাসপাতালগুলোতে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা । সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ২০ জনের বেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া গত কয়েক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অন্তত দুই শতাধিক রোগী । অন্যদিকে, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রায় ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন । হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, গত এক মাসে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন প্রায় পনেরো শত থেকে দুই হাজার রোগী । এরই মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ( ৬ নভেম্বর ) মারা গেছেন সাভার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নাদিম হোসেন । ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন ' দ্যা নিউ নেশন ' এর সাংবাদিক এসএম মনিরুল ইসলাম । আরও পড়ুন,লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আগে টেঁটা হামলা, এখন হত্যার হুমকি নিরাপত্তা কোথায় আবুল কালামেরসাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মাত্র ৫০ শয্যাবিশিষ্ট হওয়ায় বাড়তি রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে । পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকেই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে যেতে হচ্ছে । এর ফলে নিম্নআয়ের রোগী ও তাদের স্বজনদের ওপর অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের চাপ পরছে । ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা । তাদের দাবি, বর্তমান ৫০ শয্যার হাসপাতালটিকে ২০০ শয্যায় উন্নীত করা হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের চিকিৎসায় স্থানীয় মানুষের ভোগান্তি অনেকটাই কমবে । সাভারে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে । রোগীর চাপের তুলনায় সরকারি চিকিৎসা সক্ষমতা অত্যন্ত সীমিত । তাই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দ্রুত হাসপাতালের শয্যা বৃদ্ধি, চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা বাড়ানোর জোড়ালো দাবী জানিয়েছেন সাধারণ মানুষ ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।