দৈনিক সংবাদ দিগন্ত

টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’

গুণগত মান, স্বাদের ধারাবাহিকতা এবং আধুনিক উদ্ভাবনের মাধ্যমে দেশের বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘সিলন চা’। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের চা শিল্পের অন্যতম সফল প্রতিনিধি হয়ে উঠেছে ব্র্যান্ডটি।জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা চার বছর ধরে দেশের সর্বোচ্চ ব্র্যান্ডেড চা রপ্তানিকারকের অবস্থান ধরে রেখেছে সিলন।পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে দেশের মোট ব্র্যান্ডেড চা রপ্তানির ৪২ শতাংশ এককভাবে করেছে আবুল খায়ের গ্রুপের সিলন ব্র্যান্ড। আরও পড়ুন , রাজধানীতে মাছের বাজারে আগুন: ইলিশ–রুই–চিংড়ির দাম আকাশছোঁয়া, ক্রেতারা বিপাকেএ সময় প্রতিষ্ঠানটির রপ্তানি আয় হয়েছে ১৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।এদিকে, মোট রপ্তানির ২৬ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনলে টি। প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলার।অন্যদিকে, ১১ শতাংশ রপ্তানি অংশীদারিত্ব নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইস্পাহানি গ্রুপ। তাদের আয় হয়েছে ৩ লাখ ৮১ হাজার মার্কিন ডলার।বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চায়ের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা দেশের চা শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’