দৈনিক সংবাদ দিগন্ত

শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে এ বিস্ফোরণ ঘটেস্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় বাজারে ব্যবসায়ী ও পথচারীদের আনাগোনা ছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে অনেকে ছোটাছুটি শুরু করেন।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।আরও  পড়ুন, ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যুখবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এদিকে জনবহুল বাজারে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ