শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার চার্জগঠন শুনানি পিছিয়ে ২৫ জুন
চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মোহাম্মদ হোসেন হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৫ জুন নির্ধারণ করেছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেছেন।আদালতে দেওয়া আবেদনে আসামিপক্ষ জানায়, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এতে বিপুল নথিপত্র, সাক্ষ্য-প্রমাণ, ডিজিটাল তথ্য-উপাত্ত, ভিডিও ফুটেজ, ফরেনসিক প্রতিবেদন ও কললিস্ট রয়েছে। এসব পর্যালোচনা ছাড়া কার্যকর শুনানি সম্ভব নয়,আরও পড়ুন , গণঅভ্যুত্থানের হামলা মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার তাই পর্যাপ্ত সময় প্রয়োজন।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলির শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বর্তমানে কয়েকজন আসামি কারাগারে রয়েছেন বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন , ভ্যাপসা গরমে হাঁসফাঁস দেশ, বৃষ্টির আভাস থাকলেও মিলছে না স্ব