দৈনিক সংবাদ দিগন্ত

জ্বালানির মূল্যবৃদ্ধি মানে জনগণের কাঁধে নতুন বোঝা: শফিকুর রহমান

জ্বালানির মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জ্বালানির দাম বাড়ানোর ফলে পরিবহন ব্যয় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে।মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে চাচার নির্যাতনে নিহত চার বছর বয়সী শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণ পরিবর্তন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা প্রত্যাশা করলেও বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।তিনি বলেন, “জ্বালানির দাম বৃদ্ধি মানে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া। জ্বালানির মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে।”আরও  পড়ুন , জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে যুবশক্তির হারিকেন মিছিলএ সময় তিনি শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।ফাহিমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াত আমির বলেন, কোনো পরিবার যেন এমন নির্মম ট্র্যাজেডির শিকার না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।সফরকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, একদিনের সফরে তিনি সিলেটে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার মধ্যে জামায়াত আমিরের এই বক্তব্য নতুন করে জনমত ও রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পেতে পারে।আরও  পড়ুন , তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক, ‘দেশ হারাল এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব’

জ্বালানির মূল্যবৃদ্ধি মানে জনগণের কাঁধে নতুন বোঝা: শফিকুর রহমান