দৈনিক সংবাদ দিগন্ত

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনশন

ময়মনসিংহ নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মরণে নির্মিত ‘শহীদ সাগর চত্বরে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, আলী হোসেনসহ কয়েকজন নেতাকর্মী। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে তাঁরা অনশন কর্মসূচি শুরু করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে শহীদ সাগর চত্বরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।আরও পড়ুন, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৫ বিজিবির সাফল্য, জব্দ ২০০ পিস ইয়াবাঅনশনকারীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে শহীদ সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। অনশন চলাকালে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল সাগর চত্বরে আগুন কেন, প্রশাসন জবাব চাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে। জুলাইয়ের প্রশ্নে কোনো আপস হবে না। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।” উল্লেখ্য, শহীদ রেদোয়ান হোসেন সাগর নগরীর চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই নগরীর সি কে ঘোষ রোডের ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।আরও পড়ুন, বরগুনা পুলিশ লাইন্স এলাকায় বিআরটিসি বাসে আগুনওই সময় আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে রেদোয়ান হোসেন সাগর নিহত হন। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে শহীদ সাগরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চত্বরটি গড়ে তোলা হয়। এরপর থেকে প্রতিবছর সেখানে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করে আসছেন। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনশন