দৈনিক সংবাদ দিগন্ত

সদরঘাটে ওসি একরাম উল্লার নেতৃত্বে রাতভর বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

চট্টগ্রাম মহানগরীর সদরঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে ৬ নভেম্বর রাত থেকে ৭ নভেম্বর পর্যন্ত পৃথক তিনটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর রাত সাড়ে ৯টা থেকে ৭ নভেম্বর রাত ১২টা ৩৫ মিনিট পর্যন্ত শুভপুর, কদমতলী ও লোহার গেট এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মো. শাহীনুর রহমান, পিপিএম, এএসআই দুলাল সরকার ও এএসআই মো. হেদায়েত উল্লাহসহ পুলিশের একটি দল। এ সময় রাতের অন্ধকারে নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. শাহিন (৩৬), ওমর আলী (৩৯), মো. শিপন (৩৭), মো. রিয়াদ (২২), জয় দাস (২৪), মো. হাসিব ইসলাম (২০), এ আল কিবরিয়া (২৬), মো. রিফাত (১৯), মো. সোহান (২৩), মো. মাসুম আক্তার (১৯), আকবর আলী তুষার (২৮), মো. রাজা (৩০), মো. সুজন (২৮), মো. সেকান্দার হোসেন (৩১), অভি রহমান (২২) ও নেজাম (৩০)। পুলিশের তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাঁদের সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি)/১০৩ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ৩২৫, ৩২৬ ও ৩২৭, তারিখ ৭ নভেম্বর ২০২৬, মূলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।আরও পড়ুন, শিক্ষার্থীদের সহায়তায় সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিতঅন্যদিকে, একই দিনে আরও দুটি পৃথক অভিযানে গ্রেপ্তার হন দুই মামলার দুই আসামি। সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী)-এর তত্ত্বাবধানে ওসি একরাম উল্লাহর নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। এসআই শাহ আলমের অংশগ্রহণে পরিচালিত অভিযানে সদরঘাটের পুরাতন কাস্টম রেলী কলোনীর মো. সানজিদকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি ৬ সেপ্টেম্বর ২০২৪ সালের সদরঘাট থানার মামলা নম্বর ১/১০৪-এর তদন্তে সন্দিগ্ধ আসামি। মামলাটিতে দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা অন্তর্ভুক্ত রয়েছে। অপর অভিযানে এসআই শাহ জাহান ও তাঁর দল মারামারি মামলার আসামি মো. ছালাউদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেন। কুমিল্লার বাসিন্দা ছালাউদ্দিন সদরঘাটের পূর্ব মাদারবাড়িতে বসবাস করছিলেন। তিনি সদরঘাট থানার মামলা নম্বর ৯(১০)২৬-এর আসামি। মামলাটিতে দণ্ডবিধির ৩২৪/৩২৬/১৪৩/৩২৩/৩০৭/৫০৬/৩৪ ধারা রয়েছে। পুলিশ জানিয়েছে, তিনটি অভিযানে গ্রেপ্তার ১৮ জনকেই আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহর সার্বিক নেতৃত্বে পরিচালিত এসব অভিযান নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের চলমান তৎপরতার অংশ।

সদরঘাটে ওসি একরাম উল্লার নেতৃত্বে রাতভর বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮