শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে দেশে ফেরার ইচ্ছাকে ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, ভারতে অবস্থানরত পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে। এ সময় জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক নিয়েও কথা বলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। এ মামলায় রাষ্ট্রপক্ষ তার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে।আরও পড়ুন,প্যারিসে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সশস্ত্র বাহিনী দিবসএর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারত থেকে ঢাকায় আসতে পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ চেয়েছেন তিনি। রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চাওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তার এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।