দৈনিক সংবাদ দিগন্ত

উত্তর লঘুচাপে ঝড়ো হাওয়ার শঙ্কা ৮ অঞ্চলে

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী পাবনা বগুড়া ঢাকা টাঙ্গাইল খুলনা যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরও  পড়ুন, ঢাকায় ভোরে ঝুম বৃষ্টি গরমের পর স্বস্তি ভোগান্তিতে নগরবাসীএকইসঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী লঘুচাপটি আরও ঘনীভূত হলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে।

উত্তর লঘুচাপে ঝড়ো হাওয়ার শঙ্কা ৮ অঞ্চলে